বিনোদনবাংলা.কম (২০ মে): জাকির হোসেন রাজুর 'জি হুজুর' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে সারা জেরিনের। ১২ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে। ছবটিতে সারা জেরিনের অভিনয়ে দারুণ খুশি দর্শকরা। প্রথম উত্তেজনা শেষ হতে না হতেই এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন সারা। শাহীন-সুমনের 'অন্য রকম ভালোবাসা' ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিটির প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করবেন মাহী। মিডিয়াকে সারা বলেন, 'কিছুদিন হলো আমার প্রথম ছবিটি মুক্তি পেয়েছে।